চকরিয়া-পেকুয়ায় জামায়াত নেতাদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

সিবি ডেক্স: নিজ আসন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) এলাকায় বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২১ মার্চ) বিকাল ৫টায় পেকুয়ায় তার নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন সদ্য সমাপ্ত নির্বাচনে কক্সবাজার-১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও কক্সবাজার শহর জামায়াতের আমির আবদুল্লাহ আল ফারুক, চকরিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল বশর, সাবেক আমির মাওলানা ছাবের আহমদ, পৌরসভা জামায়াতের আমির আরিফুল কবির, পেকুয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা ইমতিয়াজ আহমেদ।

এছাড়া জামায়াত নেতা ও চকরিয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী মানিক, খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান এবং বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেকুজ্জামানসহ আরও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সভায় পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।

Post a Comment

0 Comments