প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংসদীয় দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের অধীন এই দায়িত্ব পালন করবেন।
এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগের সংসদীয় দায়িত্বও তার ওপর ন্যস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা মূল মন্ত্রীর অনুপস্থিতিতে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ, বিল উপস্থাপন এবং আলোচনায় অংশ নেওয়াসহ সব ধরনের সংসদীয় কার্যক্রম পরিচালনা করবেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের এই সিদ্ধান্ত সংসদীয় কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখা এবং কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে।
0 Comments