বুধবার (১৮ মার্চ) রাতে রামু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, ঘটনাটি গণমাধ্যমে প্রচারের পর উর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়। অভিযুক্তের লাইসেন্সকৃত শর্টগানটি ইতোমধ্যে জব্দ করা হয়েছে।
পাম্পটির ম্যানেজার নুরুল হক নুরু জানান, ‘বিকে আজম ব্রিক ফিল্ড’-এর মালিক বি কে আজম নির্ধারিত বরাদ্দের বাইরে অতিরিক্ত জ্বালানি তেল দাবি করেন। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী রেশনিং পদ্ধতির বাইরে তেল দিতে অস্বীকৃতি জানানো হলে তিনি ক্ষুব্ধ হন।
এরপর তিনি নিজের গাড়ি থেকে লাইসেন্স করা শটগান বের করে পাম্পের কর্মচারীদের দিকে তেড়ে যান এবং হামলার চেষ্টা করেন। একপর্যায়ে ম্যানেজারকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করলে ম্যানেজারের ছেলে তাকে প্রতিহত করেন।
মঙ্গলবার কক্সবাজার-টেকনাফ মহাসড়কের মরিচ্যা বিজিবি ক্যাম্প সংলগ্ন এশিয়া পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে। পরবর্তীতে ম্যানেজার থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে আটক করে।
0 Comments