মঞ্চ নাটকের মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু করা শামস সুমন পরবর্তীতে ছোট পর্দা ও বড় পর্দা—দুই মাধ্যমেই সমান দক্ষতায় অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। তার স্বাভাবিক ও সাবলীল অভিনয় তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়।
তিনি জনপ্রিয় বেসরকারি এফএম রেডিও স্টেশন ‘রেডিও ভূমি’র স্টেশন চিফ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সাম্প্রতিক সময়ে টেলিভিশন নাটকে নিয়মিত দেখা না গেলেও প্রাতিষ্ঠানিক দায়িত্বেই বেশি সক্রিয় ছিলেন তিনি।
অভিনয়ে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৮ সালে ‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।
তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে তৌকীর আহমেদ পরিচালিত ‘জয়যাত্রা’ (২০০৪), ‘বিদ্রোহী পদ্মা’ (২০০৬), ‘নমুনা’ (২০০৮), ‘হ্যালো অমিত’ (২০১২), ‘আয়না কাহিনী’ (২০১৩), ‘প্রিয়া তুমি সুখী হও’ (২০১৪), ‘মন জানেনা মনের ঠিকানা’ (২০১৬), ‘কক্সবাজারে কাকাতুয়া’ (২০১৬) ও ‘চোখের দেখা’ (২০১৬)।
তার মৃত্যুতে সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তার স্মৃতিচারণ করে শোক প্রকাশ করছেন।
0 Comments