Recents in Beach

ব্রেকিং নিউজ

বিএনপির ৫ নেতা বহিষ্কার! চট্টগ্রামে দলীয় সংঘাতে চরম শৃঙ্খলাভঙ্গ

সিবি ডেক্স: দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অভ্যন্তরীণ সংঘাত-হানাহানির দায়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের পাঁচ নেতাকে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। মঙ্গলবার (২৯ জুলাই) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন—চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন, বারৈয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল ইসলাম মিয়াজী, যুবদল নেতা সিরাজুল ইসলাম এবং কামাল উদ্দিন।

দলীয় সূত্রে জানা যায়, এই নেতারা সম্প্রতি বিভিন্ন কর্মসূচিতে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পেছনে সক্রিয় ছিলেন এবং দলে বিভেদমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত হন। এতে দলের অভ্যন্তরে তীব্র উত্তেজনা ও বিশৃঙ্খলার জন্ম দেয়, যা দলীয় শৃঙ্খলার পরিপন্থী।

উল্লেখ্য, এর আগে উপদেষ্টা আসিফের পদত্যাগের দাবিতে মুরাদনগরে বিক্ষোভ হয়েছে, যা থেকেই স্পষ্ট দলের ভেতরে ভাঙনের সুর স্পষ্ট হচ্ছে।

Post a Comment

0 Comments