Recents in Beach

ব্রেকিং নিউজ

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশব্যাপী গত ২৪ ঘণ্টায় হাম ও হাম-সদৃশ উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু নিশ্চিতভাবে হামজনিত এবং বাকি ৪ জনের মৃত্যু হাম সন্দেহে হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে নতুন করে হাম ও হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৯৫ শিশু। এতে করে সারাদেশে আক্রান্তের সংখ্যা আরও বেড়েছে।

গত ১৫ মার্চ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত পরিসংখ্যানে দেখা যায়, দেশে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৩৯ শিশুর। এছাড়া হাম সন্দেহে মারা গেছে আরও ১৯৪ শিশু।

এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়েছে ৪ হাজার ৫৯ শিশু এবং হাম সন্দেহে আক্রান্ত হয়েছে আরও ২৮ হাজার ৩৩৩ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে এবং শিশুদের সুরক্ষায় প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি ও টিকাদান কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেছে।

Post a Comment

0 Comments