Recents in Beach

ব্রেকিং নিউজ

মেরিন ড্রাইভে যাত্রীবেশে ইয়াবা পাচার, একই পরিবারের ৩ নারী আটক

সিবি ডেক্স: কক্সবাজারের মেরিন ড্রাইভের

দরিয়ানগর এলাকায় ইয়াবাসহ যাত্রীবেশে থাকা একই পরিবারের তিন নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে কক্সবাজার সদর উপজেলার দরিয়ানগর প্যারাসেলিং গেইট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালক সোমেন মন্ডল।

আটকরা হলেন— টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদার পাড়ার মো. সারওয়ার হোসেনের স্ত্রী জুলেখা বেগম (৩৫), একই এলাকার মৃত কামাল হোসেনের স্ত্রী হালিমা আক্তার (২৮) এবং মৃত হাবিবুর রহমানের মেয়ে সেতারা আক্তার (২৬)। তাদের মধ্যে জুলেখা ও হালিমা আপন জা এবং সেতারা ও হালিমা আপন বোন।

অধিদপ্তর সূত্রে জানা যায়, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি অটোরিকশায় মাদকের চালান পাচারের গোপন তথ্যের ভিত্তিতে দরিয়ানগর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হলে তিন নারী যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হয়।

পরবর্তীতে দেহ তল্লাশি করে তাদের পরিহিত সালোয়ারে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় প্রত্যেকের কাছ থেকে ২ হাজার করে মোট ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক তিন নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Post a Comment

0 Comments