বাংলাদেশ জাতীয়তাবাদী কক্সবাজার জেলা শ্রমিকদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সুপারিশ এবং নির্দেশে শনিবার (২৫ এপ্রিল) কক্সবাজার আবাসিক হোটেল শ্রমিকদলের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির এই কমিটি অনুমোদন করেন।
অনুমোদিত কমিটিতে শফিউল আলমকে সভাপতি, মো. ইসহাককে সিনিয়র সহসভাপতি, ছালামত উল্লাহ সেলিমকে সহসভাপতি, মো. ইসমাইলকে সাধারণ সম্পাদক এবং মো. কামাল উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে ৬১ সদস্যবিশিষ্ট এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
0 Comments