আটক যুবকের নাম মো. শামসুল আলম (৩২)। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দা মো. ভুলু মিয়ার ছেলে।
বিজিবির ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জসীম উদ্দিন জানান, সন্ধ্যা ছয়টার দিকে বিজিবির একটি বিশেষ টহল দল পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থান নেয়। পরে রাত সাড়ে আটটার দিকে নাফ নদী দিয়ে আসা দুই ব্যক্তিকে সন্দেহ হলে চ্যালেঞ্জ করা হয়। এ সময় একজন পালিয়ে গেলেও অপরজনকে আটক করা হয়। পরে তার ঘাড়ে ঝোলানো ব্যাগে তল্লাশি চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
তিনি আরও বলেন, সম্প্রতি দেখা যাচ্ছে মাদক কারবারিরা মাছ ধরা জেলের বেশে নদীপথ ব্যবহার করে মাদক পাচারের কৌশল নিচ্ছে। তবে বিজিবির গোয়েন্দা নজরদারি জোরদার থাকায় পাচার রোধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যাচ্ছে।
আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর উখিয়া থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
0 Comments