ছবিগুলো দেখে অনেকেই মন্তব্য করতে থাকেন—কেউ বলছেন এটি বাস্তব, কেউ আবার সন্দেহ প্রকাশ করছেন। কিন্তু যাচাই-বাছাইয়ের পর রিউমর স্ক্যানার জানিয়েছে, এই ছবিগুলো আসল নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
রিউমর স্ক্যানার টিম তাদের অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চ চালিয়ে দেখে, এসব ছবির কোনো নির্ভরযোগ্য উৎস বা গণমাধ্যমের স্বীকৃতি নেই। ছবিগুলোর মূল উৎস খুঁজে পাওয়া গেছে ইনস্টাগ্রামের '_ul_0' নামের একটি অ্যাকাউন্টে, যেখানে গত ২ জুলাই ছবিগুলো পোস্ট করা হয়।
উল্লেখযোগ্যভাবে, ঐ পোস্টের ক্যাপশনে স্পষ্টভাবে জানানো হয়:
“এই ছবিগুলো বাস্তব নয়। এগুলো সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে দক্ষতার সঙ্গে তৈরি করা হয়েছে।”
অ্যাকাউন্টটি বিশ্লেষণ করে দেখা যায়, সেখানে নিয়মিতই এআই-জেনারেটেড ছবি শেয়ার করা হয়। পাশাপাশি প্রচারিত ছবিগুলোর মুখমণ্ডল ও কাঠামোতে একধরনের কৃত্রিমতা ও অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়, যা সাধারণত এআই কনটেন্টে দেখা যায়।
রিউমর স্ক্যানার আরও নিশ্চিত হয় এআই শনাক্তকারী প্ল্যাটফর্ম Hive Moderation-এ ছবিগুলো পরীক্ষা করে, যেখানে এআই-জেনারেটেড হওয়ার সম্ভাবনা দেখায় ৯৫-৯৯ শতাংশ।
অতএব, লিওনেল মেসি ও মিয়া খলিফাকে এক ফ্রেমে দেখা গেছে বলে যে ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়েছে, তা মিথ্যা এবং বিভ্রান্তিকর। এটি একটি উন্নত এআই কারসাজির ফলাফল, যা যাচাই না করে শেয়ার করলে বিভ্রান্তি ছড়ানোর ঝুঁকি তৈরি করে।
0 Comments