গ্রেপ্তার হওয়া নারীরা হলেন—রায়পুরা উপজেলার শ্রীনগর মধ্যপাড়া গ্রামের অলিউর রহমানের স্ত্রী ফিরোজা (৪৫) ও মৃত আব্দুল হামিদের স্ত্রী রাজিয়া (৫০)।
সোমবার (২৮ জুলাই) দুপুরে রায়পুরা থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মুনসুর।
তিনি জানান, গত ২১ জুলাই শীর্ষ সন্ত্রাসী সোহেলকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তারের পর ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে রোববার (২৭ জুলাই) পুলিশ শ্রীনগর এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে আমজাদ মিয়ার মুদি দোকানের পাশে টিনের বেড়ার সঙ্গে পাটি মোড়ানো অবস্থায় একটি চায়না রাইফেল, একটি একনলা বন্দুক, একটি লোহার পাইপ, ১২ বোর শটগানের ৫টি তাজা কার্তুজ, ১৪টি খালি খোসা ও একটি লোহার রামদা উদ্ধার করা হয়।
এ সময় অস্ত্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দুই নারীকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, এই চক্রের অন্য সদস্যদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।
0 Comments