দুজন পালিয়ে এলেও মো. নাদের মুন্সি (২৭) নামের একজন যুবককে আটক করে বিএসএফ।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৯:৩০টায় চৌদ্দগ্রাম সীমান্তের পিলার ২১০৯/১৪-এস দিয়ে এ অনুপ্রবেশ ঘটে।
পতাকা বৈঠকের মাধ্যমে দুপুর ১২টার দিকে বিএসএফ তাকে বিজিবির কাছে হস্তান্তর করে।
বিজিবি ১০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ জানান, তিনজনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
সীমান্তে চোরাচালান রোধে বিজিবির অভিযান জোরদার করা হয়েছে।
0 Comments