সিবি ডেক্স: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার ‘৩৬ জুলাই: মুক্তির উৎসব’ আয়োজনের জন্য ৬৫ লাখ টাকার অনুদান চেয়ে অন্তত ২১ প্রতিষ্ঠানে আবেদন করেছেন।
প্রস্তাবনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকীব ‘স্ট্রংলি রিকমেন্ডেড’ মন্তব্য করেন।
একটি চিঠির কপি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে নানামুখী বিতর্ক শুরু হয়।
সালাউদ্দিন দাবি করেন, এখন পর্যন্ত অনুদান এসেছে মাত্র ২.৪৫ লাখ টাকা (নগর ভবন ২ লাখ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ১৫ হাজার, চেম্বার অব কমার্স ৩০ হাজার টাকা)।
সালাউদ্দিন অভিযোগ করেন, এটা “ভয়াবহ মিডিয়া ট্রায়াল”, তিনি অনুষ্ঠানের শেষে পূর্ণ হিসাব প্রকাশ করবেন বলে আশ্বাস দিয়েছেন।
উপাচার্য বলেন, যেকোনো শিক্ষার্থী বা সংগঠনের আবেদনেই তিনি সুপারিশ করেছেন, এটা তার দায়িত্ববোধ।
0 Comments