Recents in Beach

ব্রেকিং নিউজ

বরখাস্ত ধনঞ্জয় দাস! আন্দোলনবিরোধী অবস্থানেই শেষ সরকারি চাকরি

সিবি ডেক্স: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। মঙ্গলবার (২৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেছুর রহমানের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনের বিরোধিতায় অবস্থান গ্রহণ, অসদাচরণ এবং পলায়নের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ধনঞ্জয় কুমার দাস তার দায়িত্বস্থলে অনুপস্থিত ছিলেন। এরপর তাকে রেশম উন্নয়ন বোর্ডে পরিচালক হিসেবে বদলি করা হলেও তিনি সেখানে যোগ দেননি। দীর্ঘ সময় তার অনুপস্থিতি এবং দায়িত্বে ফেরা না যাওয়ায় অবশেষে সরকার তাকে চাকরি থেকে বরখাস্ত করলো।

ধনঞ্জয় কুমার দাসের বরখাস্তের ঘটনা সরকারি চাকরির শৃঙ্খলা বজায় রাখতে নেওয়া একটি কঠোর বার্তা হিসেবেই বিবেচনা করা হচ্ছে।

Post a Comment

0 Comments