মহাকাশে এক অদ্ভুত গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা, যা মূলত একটি বিশাল হীরার খণ্ড। ‘৫৫ ক্যানক্রি ই’ নামের এই গ্রহটি পৃথিবী থেকে প্রায় ৪০ আলোকবর্ষ দূরে অবস্থিত। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই গ্রহটি পৃথিবীর তুলনায় আকারে দ্বিগুণ বড় এবং ওজনে প্রায় আট গুণ বেশি। গবেষণায় দেখা গেছে, পৃথিবীর উপরিভাগ যেমন মাটি ও পাথর দিয়ে গঠিত, এই গ্রহটি তেমনি কার্বন দিয়ে তৈরি। গ্রহটি তার নিজস্ব নক্ষত্রের অত্যন্ত কাছাকাছি হওয়ায় এর পৃষ্ঠের তাপমাত্রা প্রায় ২ হাজার ৪০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। এই চরম তাপমাত্রা এবং গ্রহের অভ্যন্তরীণ প্রচণ্ড চাপের কারণে এর কার্বনের একটি বিশাল অংশ কঠিন হীরায় রূপান্তরিত হয়েছে। নাসার তথ্য অনুযায়ী, এই গ্রহের অন্তত এক-তৃতীয়াংশই খাঁটি হীরা দিয়ে গঠিত। তবে অত্যন্ত উত্তপ্ত এই গ্রহে কোনো বায়ুমণ্ডল বা পানি নেই। ফলে এটি মূলত একটি জ্বলন্ত হীরার খনি হিসেবে মহাকাশে অবস্থান করছে।
মহাকাশে সন্ধান মিলল আস্ত এক হীরার গ্রহের। পৃথিবী থেকে ৪০ আলোকবর্ষ দূরের এই গ্রহটির এক-তৃতীয়াংশই হীরা। ২ হাজার ৪০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এই গ্রহে নেই কোনো পানি বা বায়ুমণ্ডল।
সূত্র: Prothom Alo

0 Comments