উলিপুরে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে আব্দুল আখের ওরফে ফাকের (৬০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার পান্ডুল ইউনিয়নের ঢেঁকিয়ারাম গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল আখের ওই গ্রামের মৃত বানছার আলীর ছেলে।

পুলিশ জানায়, রোববার ভোররাতে বাড়ির আঙিনায় একটি কূলগাছ ও বাঁশের সঙ্গে ঝুলানো দোলনার প্লাস্টিকের রশিতে ফাঁস দেন তিনি।

সকালে ঘুম থেকে উঠে তার পুত্রবধূ মাজেদা বেগম শ্বশুরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Post a Comment

0 Comments