টানা ৩ দিনের ছুটিতে যাচ্ছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান

সিবি ডেক্স: টানা ৩ দিনের সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠান যাচ্ছে ৫ দিনের ছুটিতে।

আগামীকাল রোববার (১২ এপ্রিল) থেকে শুরু হয়ে এই ছুটি চলবে মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত। ছুটির তালিকা অনুযায়ী, রোববার বৈসাবি উৎসব, সোমবার (১৩ এপ্রিল) চৈত্র সংক্রান্তি এবং মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এর আগে শুক্র ও শনিবার (১০-১১ এপ্রিল) সাপ্তাহিক ছুটি থাকায় সবমিলিয়ে টানা ৫ দিনের ছুটি পাচ্ছে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান।

এই ছুটির ফলে শিক্ষার্থীরা একটানা কয়েকদিন বিশ্রামের সুযোগ পাচ্ছে।

Post a Comment

0 Comments