সিবি ডেক্স: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী মাহবুবুর রহমান ওরফে ‘কাইল্লা রক্সি’ (৩৫)-কে গ্রেফতার করেছে র্যাব-১১।
শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) সন্ধ্যায় কেওডালা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত রক্সি দীর্ঘদিন ধরে সোনারগাঁ ও আশপাশ এলাকায় ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, জমি দখল, অপহরণ ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল।
তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ২৮টি মামলা রয়েছে।
গ্রেফতারের পর তাকে সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
0 Comments