কক্সবাজারে ‘সবার জন্য ইন্টারনেট’ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিবি ডেক্স: কক্সবাজারে ‘সবার জন্য ইন্টারনেট’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল ২০২৬) জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান।

সভায় সবার জন্য সহজলভ্য ও নিরাপদ ইন্টারনেট সেবা নিশ্চিতকরণ, ডিজিটাল সুবিধা সম্প্রসারণ এবং তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে ইন্টারনেট সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

Post a Comment

0 Comments