দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা হতে পারে এমন আশঙ্কায় আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। মঙ্গলবার (২৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় দেশের বিমানবন্দরগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সুরক্ষায় সরকার সজাগ রয়েছে এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা বাহিনী প্রস্তুত রয়েছে।
সংক্ষেপে:
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কায় আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। জাতীয় সংসদে সংসদ সদস্যের প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ।
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কায় আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। জাতীয় সংসদে সংসদ সদস্যের প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ।
সূত্র: The Daily Ittefaq

0 Comments