গুম মানবতাবিরোধী অপরাধ, সংসদে পাস আইসিটি সংশোধন আইন ২০২৬

সিবি ডেক্স: জাতীয় সংসদে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) সংশোধন আইন ২০২৬ পাস হয়েছে, যেখানে গুমকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অষ্টম অধিবেশনে বিলটি পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বিলটি উত্থাপন করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, যারা দাবি করেন সরকার গুমের বিচার চায় না, তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আইনটি ভালোভাবে পড়লেই সরকারের অবস্থান স্পষ্ট হবে। তার ভাষায়, ‘সরকার গুমের বিচার করতে বদ্ধপরিকর—এই আইনই তার প্রমাণ।’

তিনি আরও জানান, এখন থেকে গুম সংক্রান্ত অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অনুষ্ঠিত হবে।

এর আগে সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদে ভোটার তালিকা সংশোধন বিল ২০২৬ পাস করা হয়।

Post a Comment

0 Comments