কালিরছড়ায় সন্ত্রাসের দাপট, চোরাচালান-চাঁদাবাজির অভিযোগে জিম্মি সাধারণ মানুষ

মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার): ঈদগাও উপজেলার ঈদগাঁও সদর ইউনিয়নের কালিরছড়া গ্রামের সন্ত্রাসীদের কাছে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। সন্ত্রাসীরা এখনো দাপিয়ে বেড়াচ্ছে সর্বত্র।

এমনিই অভিযোগ করেছেন জনসাধারণ।

মায়ানমার সীমান্তের নাইক্ষংছড়ি-বাইশারি-বেংডেবা-কালিরছড়া-ইদগাহ পাহাড়ী পথে মাদক, বার্মিজ গরু ও নিষিদ্ধ পণ্য পাচারসহ সবকিছুই চলছে তাদের নিয়ন্ত্রনে। এখানে বনভুমি দখল করে গাছ ও বালি বিক্রয় অব্যাহত রয়েছে। কেউ প্রতিবাদ করলে মারধর বা অপহরনের শিকার হতে হয়।
প্রাপ্ত তথ্যে জানা যায়, গত ৩১ অক্টোবর ভোরে মায়ানমার থেকে স্বর্ণ, মাদক ও বিদেশী সিগরেট আনার সময় পুলিশের টহল দল ৫ টি গাড়ির মধ্যে ১ টি আটক করতে সমর্থ হলেও অন্যগুলো পেছনে থাকায় পাহাড়ের দিকে পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে আসামী নেছার কে হাতে নাতে আটক করে পুলিশ। পরে দীর্ঘ তদন্ত শেষে ইদগাহ থানা আসামী নেছার উদ্দিন কে দোষী সাব্যস্ত করে আদালতে চার্জশীট দাখিল করে।
উল্লেখ্য যে, নাইক্ষংছড়ি সীমান্ত কাছে হওয়ায় প্রায় প্রতিদিন বার্মিজ গরু, মাদকও সিগারেটসহ নানা পণ্য আসে পাহাড়ী পথে। সাবেক এমপি কমলের লালিত ২০/৩০ জনের অস্ত্রধারী দল কালির ছড়া থেকে বাইশারী পর্যন্ত মালামাল আনা নেয়ার দায়িত্ব পালন করে বলে জানিয়েছেন এলাকাবাসী। বিজিবি ও পুলিশ এর আগে অভিযান পরিচালনা করে গরু ও মাদক সহ বিভিন্ন পণ্য আটকের পর মামলা করে।
অন্যদিকে গত ৩ বছর যাবত একই এলাকার মাছুয়াখালী বালু মহালের ইজারা বন্ধ থাকলেও বালু উত্তোলন এবং পরিবহন একদিনের জন্য ও বন্ধ হয়নি। উপরোক্ত সন্ত্রাসীরা পুর্বের কায়দায় এখনো বাশের গেট বসিয়ে ডাম্পার প্রতি ১০০০ টাকা করে চাঁদা নিচ্ছে। এলাকাবাসী জানান, পানির ছড়া খালের ইজারার কাগজ দিয়ে মাছুয়াখালী বালু মহালের বালি পরিবহন করা হচ্ছে। মেহেরঘোনা রেঞ্জ অফিসের রেঞ্জার ইসমাইল হোসেন ফোন রিসিভ না করায় এ ব্যাপারে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Post a Comment

0 Comments