Recents in Beach

ব্রেকিং নিউজ

প্রোস্টেট ক্যানসার শনাক্তের তথ্য জানালেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু

সিবি ডেক্স: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তার শরীরে প্রোস্টেট ক্যানসার শনাক্ত হয়েছিল। বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন প্রকাশ করতে গিয়ে তিনি এ তথ্য জানান।

শুক্রবার (২৪ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বিষয়টি উঠে আসে।

৭৬ বছর বয়সী এই নেতা বলেন, প্রায় দুই মাস আগে তার ক্যানসার ধরা পড়লেও তিনি ইচ্ছাকৃতভাবে প্রতিবেদন প্রকাশ বিলম্ব করেন। তার দাবি, ইরান যেন বিষয়টি নিয়ে প্রচারণা চালাতে না পারে, সে কারণেই এমন সিদ্ধান্ত নেন।

২০২৪ সালের ডিসেম্বরে প্রোস্টেটজনিত সমস্যার জন্য অস্ত্রোপচার করান নেতানিয়াহু। পরবর্তী নিয়মিত পরীক্ষায় চিকিৎসকেরা তার প্রোস্টেটে এক সেন্টিমিটারেরও কম আকারের একটি ম্যালিগন্যান্ট টিউমার শনাক্ত করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত চিকিৎসকদের চিঠিতে বলা হয়েছে, এটি প্রাথমিক পর্যায়ের একটি ক্ষুদ্র টিউমার, যা শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েনি। অন্যান্য পরীক্ষাতেও কোনো জটিলতার ইঙ্গিত পাওয়া যায়নি।

নেতানিয়াহু জানান, প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে টিউমারটি অপসারণ করা হয়েছে এবং বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।

Post a Comment

0 Comments