সিবি ডেক্স: গুড়া-৬ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা বিপুল ভোটে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী আবিদুর রহমান পেয়েছেন ৫৭ হাজার ১৫৯ ভোট। এছাড়া বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন পেয়েছেন ৫২৬ ভোট।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।
পোস্টাল ব্যালটসহ এই আসনে মোট ১৫১টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৪২ দশমিক ৫৭ শতাংশ।
বিজয়ী রেজাউল করিম বাদশা বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র। অপরদিকে আবিদুর রহমান বগুড়া শহর জামায়াতে ইসলামী আমির।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনসহ ঢাকা-১৭ আসনে জয়ী হন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন এবং পরবর্তীতে উপনির্বাচনের আয়োজন করা হয়।
0 Comments