সিবি ডেক্স: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশে চাঁদাবাজদের পক্ষপাতমুক্ত তালিকা তৈরির প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এমজেডএম ইন্তেখাব চৌধুরী। শনিবার (১১ এপ্রিল) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ইন্তেখাব চৌধুরী বলেন, কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না এবং খুব শিগগিরই প্রস্তুত করা তালিকার ভিত্তিতে অভিযান শুরু করা হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী এবং কয়েকজন মানব পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া পতেঙ্গা উপকূলের গভীর সমুদ্রে একটি মাছ ধরার ট্রলারে তল্লাশি চালিয়ে ৫ লাখ পিস ইয়াবাসহ ৯ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।
একই সময়ে দেশের বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে ৫০ হাজার ৬৪ লিটার ভোজ্যতেল জব্দ করার তথ্যও তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে।
0 Comments