১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ, সংসদে জানালেন স্বাস্থ্যমন্ত্রী

সিবি ডেক্স:স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে সরকারি দলের সদস্য ইকরামুল বারী টিপু (নওগাঁ-৪) এর টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সেবা প্রদানের ধারাবাহিকতা বজায় রাখতে প্রয়োজনীয় জনবল নিশ্চিত করার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও জানান, স্বাস্থ্যখাতে দক্ষ জনবল বৃদ্ধির মাধ্যমে সার্বিক সেবার মান উন্নয়নে সরকার বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে।

Post a Comment

0 Comments