স্কুল, কলেজ ও মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা করছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
রবিবার (১২ এপ্রিল) রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অডিটরিয়ামে ঢাকার কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রী বলেন, একজন শিক্ষক কর্মজীবনে যিনি তার প্রধান শিক্ষক ছিলেন, অবসরের পরও তাকে সম্মান করেন। সেই অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগাতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা যেতে পারে।
তিনি আরও বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে একটি কমিশন গঠন করে সেখান থেকে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন করা হলে শিক্ষা ব্যবস্থার আরও উন্নতি সম্ভব।
এ বিষয়ে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।
0 Comments