সিবি ডেক্স: রবিবার কক্সবাজার সমুদ্র সৈকত পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সৈকতে কোনো ধরনের স্থাপনা থাকতে পারবে না। তিনি জানান, ঝুপড়ি দোকানগুলো সৈকত দখল করে এর প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করছে। তবে প্রকৃত ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। ইতিমধ্যে তার নির্দেশনায় স্থানীয় প্রশাসন শত শত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। তিন দিনের কক্সবাজার সফরে পেকুয়ায় ঈদ উদযাপন শেষে ঢাকায় ফেরার পথে তিনি দখলমুক্ত সৈকত পরিদর্শন করেন। পরিদর্শনে সদর আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, এমপি শাহজাহান চৌধুরী, জেলা প্রশাসক মোঃ আব্দুল মান্নান, পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন।
0 Comments