কিশোরগঞ্জে মোটরসাইকেল চাপায় দুই কিশোর নিহত, এক আহত

সিবি ডেক্স: কিশোরগঞ্জের কুরিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি এলাকায় রবিবার বিকেলে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। একই মোটরসাইকেলে করে যাচ্ছিলেন তিন বন্ধু। বিপরীত দিক থেকে আসা মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ১৮ বছর বয়সী বিজয় ও জাবির হোসেন নিহত হন। অপর বন্ধু আহত অবস্থায় সড়কের পাশে পড়ে থাকাকালে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পুলিশ জানায়, দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি পালিয়ে গেছে। 

Post a Comment

0 Comments