শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৬টার দিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজধানী এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানোর কথা জানায়। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সবাইকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়।
একাধিক অসমর্থিত সূত্রের বরাতে জানা গেছে, রাজধানী মানামার জুফফাইর এলাকায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তরের সেনাদের একটি আবাসস্থল লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে।
তবে এ হামলার বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
0 Comments