বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলের দিকে মাছ বহনকারী একটি ফিশিং ট্রলার টেকনাফ পৌরসভার কায়ুকখালী ফিশিং ঘাটে এসে পৌঁছালে মাছটি দেখতে ভিড় করেন স্থানীয় মাছ ব্যবসায়ী ও জেলেরা।
জানা গেছে, সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম গভীর সাগরে জেলেদের ফেলা জালে বিশাল আকৃতির মাছটি ধরা পড়ে। মাছটি পেয়ে ট্রলারে থাকা জেলেরা বেশ আনন্দিত হন।
মাছ ব্যবসায়ীরা জানান, মাছটি ধরা পড়া ফিশিং ট্রলারটির মালিক মো. রাসেল। ট্রলারটি গত ৩ মার্চ জেলেদের নিয়ে গভীর সাগরে মাছ শিকারের উদ্দেশ্যে রওনা হয়েছিল।
বৃহস্পতিবার ভোরের দিকে সেন্টমার্টিনের দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় জেলেদের ফেলা জালে এই বড় আকৃতির বোল মাছটি ধরা পড়ে।
পরে মাছটি টেকনাফের কায়ুকখালী ফিশিং ঘাটে নিয়ে আসার পর কয়েকজন ব্যবসায়ী যৌথভাবে প্রায় ২ লাখ ৬০ হাজার টাকায় এটি কিনে নেন।
মাছ ব্যবসায়ীরা জানান, শুক্রবার জুমার নামাজের পর মাছটি কেটে কেজি দরে বিক্রি করা হবে।
0 Comments