ইরান ইস্যু শেষ হলে কিউবা হবে পরবর্তী বিষয়: ট্রাম্প

ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই কিউবা প্রসঙ্গে নতুন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান ইস্যু শেষ হলে কিউবার বিষয়টি হবে ‘শুধু সময়ের ব্যাপার’।

ট্রাম্প বলেন, কিউবার নির্বাসিত জনগণ এক সময় ‘কিউবায় ফিরে যাবে’। তবে তিনি আশা প্রকাশ করেন, তারা স্থায়ীভাবে সেখানে থাকতে চাইবেন না। তার ভাষায়, ‘আশা করি স্থায়ীভাবে থাকার জন্য নয়... আমরা বিষয়টাকে এতটা সুন্দর করতে চাই না যে, আপনারা সেখানেই থেকে যান। তবে কিছু মানুষ হয়তো থাকতে চাইবে। তারা কিউবাকে অনেক ভালোবাসে।’

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্য যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ভবিষ্যৎ নীতির ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যে কিউবা প্রসঙ্গ তোলায় বিষয়টি নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় এসেছে।

যুক্তরাষ্ট্র ও কিউবার সম্পর্ক দীর্ঘদিন ধরে টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। বিভিন্ন সময়ে ওয়াশিংটন হাভানার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপ প্রয়োগ করেছে।

বিশ্লেষকেরা মনে করছেন, ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য ইরান ইস্যুর পাশাপাশি লাতিন আমেরিকার দেশ কিউবাকে ঘিরেও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কঠোর অবস্থানের ইঙ্গিত বহন করছে।

সূত্র: আল-জাজিরা

Post a Comment

0 Comments