সিবি ডেক্স: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই ঈদে আল্লাহর কাছে প্রার্থনা করি যেনো আমরা প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি।
শনিবার (২১ মার্চ) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জনগণ যে দেশ দেখতে চায়, সেই দেশ গড়তে সরকার কাজ করবে। তিনি ১৯৭১ এবং ২০২৪ সালে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
তিনি আরও বলেন, প্রত্যাশিত দেশ গড়ে তুলতে দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।
0 Comments