সিবি ডেক্স: রাজধানীর মিরপুর এলাকায় পবিত্র ঈদুল ফিতরের জামাতে অংশ নিয়েছেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় মিরপুরের মনিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ঈদ জামাতে তিনি নামাজ আদায় করেন।
ঈদ জামাতে অংশ নিয়ে জামায়াত আমির বলেন, হিংসা-বিদ্বেষ ভুলে নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি দেশ গঠনে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করার আহ্বান জানান। পাশাপাশি তিনি বলেন, দুনিয়া ও আখিরাতের জন্য জীবন গঠন করতে হবে, তবেই আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব।
0 Comments