ভুক্তভোগী সোহেল রানা কলেজটির পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক। অভিযুক্ত দুই পরীক্ষার্থী হলেন আইডিয়াল ল’ কলেজের এলএলবি শেষ বর্ষের শিক্ষার্থী মো. রাসেল মিয়া ও শরিফুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী ও কলেজ সূত্র জানায়, পরীক্ষার হলে নকলের অভিযোগে দুই পরীক্ষার্থীকে শনাক্ত করেন শিক্ষক সোহেল রানা। বিষয়টি তিনি পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটিকে জানালে অভিযুক্তরা তাকে লাঞ্ছিত করে।
পরে পরীক্ষা শেষে হল থেকে বের হওয়ার সময় ওই দুই পরীক্ষার্থী অতর্কিত হামলা চালিয়ে সোহেল রানাকে মারধর করে আহত করে। পরে অন্য শিক্ষকদের সহায়তায় তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ভুক্তভোগী শিক্ষক সোহেল রানা জানান, পরীক্ষা শেষে উত্তরপত্র জমা দিয়ে বের হওয়ার পরই অভিযুক্তরা অতর্কিত হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরে কলেজের শিক্ষক ও কর্মচারীরা তাকে উদ্ধার করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব অধ্যাপক শামীমা ইয়াসমিন বলেন, অভিযুক্ত দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
কলেজ প্রশাসন জানায়, নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে জাতীয় বিশ্ববিদ্যালয় ও কলেজ প্রশাসন কঠোর নজরদারি বজায় রাখছে।
0 Comments