কুয়েতে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের, আরও হামলার হুঁশিয়ারি

সিবি ডেক্স: কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী। একই সঙ্গে আগামী কয়েক ঘণ্টার মধ্যেও আরও হামলা চালানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।

শুক্রবার (৬ মার্চ) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে দেশটির সেনাবাহিনী জানায়, গত কয়েক ঘণ্টায় স্থলবাহিনীর বিভিন্ন ধরনের ধ্বংসাত্মক ড্রোন ব্যবহার করে কুয়েতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে বড় পরিসরে হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত কয়েক ঘণ্টায় স্থলবাহিনীর বিভিন্ন ধরনের ধ্বংসাত্মক ড্রোন বিপুল সংখ্যায় কুয়েতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে আঘাত হেনেছে।

সেনাবাহিনী আরও জানায়, এই হামলা আগামী কয়েক ঘণ্টার মধ্যেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কুয়েতে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনা রয়েছে, যেখান থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কার্যক্রম পরিচালনা করা হয়।

Post a Comment

0 Comments