ঈদে সম্প্রীতির বার্তা, দেশবাসীকে ঈদের শুভেচ্ছা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের

সিবি ডেক্স: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ। শুক্রবার (২০ মার্চ) এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি ঊষাতন তালুকদার, ড. নিমচন্দ্র ভৌমিক, নির্মল রোজারিও এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ এই শুভেচ্ছা জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ বাংলাদেশের প্রতিটি ধর্মীয় উৎসবই সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহমর্মিতার বার্তা বহন করে। মুসলিম ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতরও সেই সম্প্রীতির এক উজ্জ্বল প্রতীক, যা গোটা জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার অনুপ্রেরণা জোগায়।

নেতৃবৃন্দ আরও বলেন, ঈদের সাম্য, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। এই শিক্ষাকে ধারণ করে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও জোরদার করতে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

তারা দেশবাসীর প্রতি আহ্বান জানান, ধর্মীয় উৎসবের চেতনা ধারণ করে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

Post a Comment

0 Comments