মশক নিধন ও পরিচ্ছন্ন সিটি গঠনে প্রধানমন্ত্রীর নির্দেশ

সিবি ডেক্স: মশক নিধন, বনায়ন ও পরিচ্ছন্ন সিটি গঠনে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী এ কথা জানিয়েছেন (ডিএসসিসি)-এর নতুন প্রশাসক  মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত ৬টি সিটি কর্পোরেশনের প্রশাসকদের সাক্ষাৎকালে এ নির্দেশনা দেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, দীর্ঘ ১৭ বছর পর গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং স্থানীয় সরকার কার্যত অকার্যকর হয়ে পড়েছিল। তার দাবি, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে দলীয়করণ ছিল এবং জনগণের প্রত্যাশিত সেবা নিশ্চিত করা হয়নি।

তিনি বলেন, জনগণের হারিয়ে যাওয়া অধিকার ফিরিয়ে দিতেই সিটি কর্পোরেশনগুলোতে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে। জনগণের ভোগান্তি ও দাবি সরাসরি সরকারের কাছে পৌঁছে দেওয়া এবং সমাধানে কাজ করা হবে। যেসব সমস্যা তাৎক্ষণিক সমাধান সম্ভব নয়, সেগুলো সরকারের সহযোগিতায় নিষ্পত্তির চেষ্টা করা হবে।

আবদুস সালাম জানান, মন্ত্রীর কাছ থেকে দায়িত্ব বুঝে নেওয়ার পর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জনগণের বঞ্চিত অধিকার দ্রুত নিশ্চিত করা, মশা নিধন, সিটি পরিচ্ছন্ন রাখা এবং নাগরিক সমস্যা সমাধানে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, রমজান মাস ও আসন্ন ঈদ সামনে রেখে যাতে জনগণের ভোগান্তি না বাড়ে, সে বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে। সব দিক বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

Post a Comment

0 Comments