নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক আপন কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার ওসমান সরওয়ার সিকদার এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক মেহেদী পত্রিকার স্টাফ রিপোর্টার তারেকুর রহমান।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সাংগঠনিক সম্পাদক এইচ এম জালাল উদ্দীন কাউছার (দৈনিক গণসংযোগ), সহ-সভাপতি শাহ জামান সিরাজী মাসুম (দৈনিক যুগ যুগান্তর) ও হেলাল উদ্দিন পল্লান (দৈনিক আপন কণ্ঠ), আইন বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন বাপ্পি (নন্দিত টিভি জেলা প্রতিনিধি), জয়েন্ট সেক্রেটারি জাহেদ হোসেন (দৈনিক বাকখাঁলী), প্রচার সম্পাদক নুরুল আলম (এশিয়া টিভি উখিয়া প্রতিনিধি), দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম আইমন (বাংলাদেশ সকাল), সদস্য ওমর ফারুক (বিডি ন্যাশনাল টিভি), আব্দুল আমিন (আজকের খবর মাল্টিমিডিয়া) এবং জসিম উদ্দিন (এসএনসি-২৪ সম্পাদক)।
রবিবার দুপুরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী স্টেশনে উপজেলা কার্যালয়ের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে একটি রেস্তোরাঁয় ভোজের আয়োজন করা হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন উখিয়া শাখার অফিস ও দৈনিক আপন কণ্ঠ পত্রিকার উখিয়া উপজেলা অফিস ফিতা কেটে উদ্বোধন করেন জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি ও গাজীপুর প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, নির্বাহী সম্পাদক সেলিম উদ্দিন সেলিম, বিডি টুয়েন্টিফোরের প্রতিনিধি শাহীন মাহমুদ রাসেল, পালংখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফোরকান চৌধুরী, যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি শাহীন, সিনিয়র সাংবাদিক শফিক আজাদ, আয়াজ রবি, আব্দুল লতিফ বাচ্চুসহ অর্ধশতাধিক সাংবাদিক।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী এক বছরের মধ্যে উখিয়ায় কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিদের সমন্বয়ে পূর্ণাঙ্গ ও শক্তিশালী কমিটি গঠন করা হবে।
অতিথিরা বলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করছে। নির্যাতিত ও নিপীড়িত সাংবাদিকদের তালিকা প্রণয়ন, ন্যায্য অধিকার আদায় এবং কার্যকর সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়নে সংগঠনটি বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
0 Comments