মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ঈদগাঁও বাজারের শাপলা চত্বরে এ কর্মসূচির আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঈদগাঁও প্রেসক্লাব ও ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন দুই সংগঠনের সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিন।
আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য শওকত আলম শওকত, ঈদগাঁও প্রেসক্লাবের সহ-সভাপতি হাফেজ মোঃ তৈয়ব জালাল, গোমাতলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলম (বিএসসি), বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার জেলা সভাপতি নুরুল আমিন হেলালী, রামু উপজেলার সাংবাদিক কামাল শিশির, ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক বশিরুজ্জামান, দৈনিক সকালের কক্সবাজারের সহ-সম্পাদক প্রবাসী শামসুল আলম, বৃহত্তর ঈদগাঁও সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, বিএনপি নেতা ও সংখ্যালঘু প্রতিনিধি চন্দন পাল বাবু এবং জাতীয় সাংবাদিক সংস্থার ঈদগাঁও উপজেলা শাখার সদস্য হোসাইন শরিফ প্রমুখ।
র্যালি ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ সিরাজুল হক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা হেলালী, ঈদগাঁও ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিস্ট্রার কাজী নুরুল আলম, জালালাবাদ ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিস্ট্রার কাজী মুহিবুল্লাহ নিজামি, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন ঈদগাঁও প্রেসক্লাবের নেতৃবৃন্দ এম. শফিউল আলম আজাদ, সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর পক্ষে সাংবাদিক এম. আবু হেনা সাগর, ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এম. ছরওয়ার সিফা ও নাছির উদ্দিন পিন্টু, ঈদগাঁও অনলাইন নিউজ পোর্টাল সম্পাদক পরিষদের প্রতিনিধি আজিজুর রহমান রাজু, ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ ঈদগাঁও উপজেলা শাখার সাংবাদিক সায়মন সরওয়ার কায়েম, ঈদগাঁও উপজেলা বাস্তবায়ন পরিষদের সংবাদকর্মী নুরুল আজিম মিন্টু, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রতিনিধি সেলিম আহমেদসহ আরও অনেকে।
আলোচনা সভা শেষে একটি র্যালি ঈদগাঁও বাজারের প্রধান সড়ক ডিসি রোড প্রদক্ষিণ করে হাই স্কুল গেটে গিয়ে সমাপ্ত হয়।
বক্তারা পবিত্র রমজান মাসে দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ ও খাবারের দোকান বন্ধ রাখা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখা, অনৈসলামিক ও অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকা, ব্যবসায়ীদের সিন্ডিকেট প্রথা বন্ধ এবং রমজানের শিক্ষা অনুযায়ী ধর্মপ্রাণ মুসলমানদের জীবন গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
0 Comments