আইন পেশায় ৩৫ বছর পূর্তিতে শামীম আরা সপ্নাকে সম্মাননা
February 21, 2026
সিবি ডেক্স: আইন পেশায় ৩৫ বছর পূর্ণ হওয়ায় কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেছেন কক্সবাজার জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক ও সাবেক পিপি অ্যাডভোকেট শামীম আরা সপ্না।
দীর্ঘ ৩৫ বছরের আইন পেশার অভিজ্ঞতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়। জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সহকর্মীরা তার পেশাগত নিষ্ঠা, দায়িত্বশীলতা ও সংগঠনমূলক ভূমিকার প্রশংসা করেন।
0 Comments