সুন্দরবনে বনদস্যুমুক্ত অভিযানে যৌথ অভিযান শিগগির শুরু হবে

সিবি ডেক্স: বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, সুন্দরবন দস্যুমুক্ত করতে অচিরেই যৌথ অভিযান শুরু হবে। বর্তমানে সুন্দরবনে সক্রিয় পাঁচটি বনদস্যু বাহিনীর সদস্যদের তালিকা হালনাগাদ করা হয়েছে এবং চিহ্নিত দস্যুদের ওপর বিশেষ নজরদারি শুরু হয়েছে। খুব শিগগিরই সমন্বিত যৌথ বাহিনীর গ্রেফতার অভিযান কার্যকর হবে। 

এই অভিযান সম্পর্কিত চূড়ান্ত কর্মপরিকল্পনা ঠিক করতে রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালেই খুলনা বিভাগীয় কমিশনারসহ বন বিভাগ, র‌্যাব, কোস্টগার্ড, পুলিশ ও নৌপুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সভা অনুষ্ঠিত হবে। প্রতিমন্ত্রী জানান, সাধারণ মানুষ দরিদ্রসীমার নিচে বসবাস করায় জীবিকার জন্য তারা সুন্দরবনে যাচ্ছেন, যেখানে বনদস্যুদের আক্রমণের ঝুঁকি রয়েছে। তাই বন ও জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে এবার দৃশ্যমান ও জিরো টলারেন্স নীতির আওতায় অভিযান পরিচালিত হবে। 

বাগেরহাটের জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা বিএনপির সদস্য সচিব ও অন্যান্য নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments