বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
তিনি বলেন, গণঅভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক শক্তিগুলো শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচনে অংশ নেবে—এমন প্রত্যাশা ছিল। কিন্তু নির্বাচনে জয়লাভের উদ্দেশ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক।
নজরুল ইসলাম খান অভিযোগ করেন, একটি বিশেষ রাজনৈতিক দল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়া তথ্য ছড়িয়ে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি দাবি করেন, নির্বাচনের আগের রাতে প্রার্থীরা কেন্দ্র পরিচালনার খরচ পাঠিয়ে থাকেন—এটি একটি প্রচলিত প্রক্রিয়া। কিন্তু লক্ষ্মীপুরে বিএনপি নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির কেন্দ্র খরচের ১৫ লাখ টাকা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।
বিএনপি নির্বাচন কমিশনের কাছে উত্থাপিত অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
0 Comments