আলী হোসেন ২০২৪ সালের জুলাই-আগস্টে বড়লেখায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্রদের ওপর হামলার ঘটনায় ছাত্র সমন্বয়ক আবু হাসানের দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি। প্রায় দেড় বছর আত্মগোপনে থাকার পর তিনি বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন। তিনি উপজেলার সুজানগর ইউনিয়নের বাড্ডা গ্রামের ফরিজ আলীর ছেলে।
বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, বিদেশ যাওয়ার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। তাকে বড়লেখায় নিয়ে আসতে ঢাকায় পুলিশ পাঠানো হয়েছে।
0 Comments