জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিম জানান, কেটলী প্রতীক নিয়ে মাহমুদুর রহমান মান্না পেয়েছেন ৩ হাজার ৪২৬ ভোট। বগুড়া-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪২ হাজার ১৫৫ জন। এর মধ্যে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৪৩ হাজার ৮০২টি, যা মোট ভোটারের ৭২ দশমিক ৬৩ শতাংশ।
নির্বাচনি আইন অনুযায়ী কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট বৈধ ভোটের কমপক্ষে ১২ দশমিক ৫ শতাংশ ভোট পেতে হয়। সে হিসেবে মান্নার জামানত টিকিয়ে রাখতে প্রয়োজন ছিল কমপক্ষে ৩০ হাজার ৪৭৬ ভোট। কিন্তু তিনি পেয়েছেন মাত্র ৩ হাজার ৪২৬ ভোট, যা মোট বৈধ ভোটের প্রায় ১ দশমিক ৪ শতাংশ।
নির্বাচনের আগে রাজনৈতিক মহলে আলোচনা ছিল, বগুড়া-১ আসনটি মান্নাকে ছেড়ে দিতে পারে (বিএনপি)। তবে শেষ পর্যন্ত দলটি জোটগত সমঝোতায় না গিয়ে নিজেদের প্রার্থী মীর শাহে আলমকে মনোনয়ন দেয়।
0 Comments