শুক্রবার (১ আগস্ট) কক্সবাজার শহরের পুনর্বাসন প্রকল্প জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করেন শহর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী এবং প্রকল্প শ্রমিক দলের সভাপতি ও শহর শ্রমিক দলের সদস্য মোহাম্মদ সাগর।
দোয়া মাহফিলে প্রকল্প শ্রমিক দলের অন্যান্য নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ মুসল্লিরা অংশ নেন। উপস্থিত সকলে আল্লাহর দরবারে রফিকুল ইসলামের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করেন।
উল্লেখ্য, আলহাজ্ব রফিকুল ইসলাম শ্রমিক রাজনীতি ও স্থানীয় সরকারে একজন সুপরিচিত মুখ হিসেবে কক্সবাজারে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।
0 Comments