আটকের বিষয়টি মঙ্গলবার (২৯ জুলাই) নিশ্চিত করেছেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম। তিনি জানান, ডিএমপির ডিবি সদস্যরা সরাসরি অভিযান পরিচালনা করে। স্থানীয় পুলিশ কেবল তাদের সহযোগিতা করেছে। আটককৃত আঞ্জুমান আরাকে ঢাকায় ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, কিংবা নতুন করে মামলা হবে কি না—সে বিষয়ে কিছু জানানো হয়নি।
আঞ্জুমান আরা বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ফরিদপুর জেলা মহিলা লীগের সহসভাপতি। এছাড়াও তিনি আগে নগরকান্দা উপজেলা মহিলা লীগের সভানেত্রী এবং ফরিদপুর জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলার ছাগলদিয়া গ্রামের মৃত আব্দুস সামাম মাতুব্বরের মেয়ে।
এদিকে রাজনৈতিক অঙ্গনে এ ঘটনাকে ঘিরে নানা গুঞ্জন ছড়িয়েছে। অনেকেই মনে করছেন, এটি কোনো পুরনো মামলার ধারাবাহিকতা, আবার কেউ কেউ বলছেন, এটি অভ্যন্তরীণ দলীয় কোন্দলের ফল।
0 Comments