Recents in Beach

ব্রেকিং নিউজ

বিক্ষোভের নেতৃত্বে যুব মহিলা লীগ নেত্রী! কোটালীপাড়ায় গ্রেপ্তার

সিবি ডেক্স: গোপালগঞ্জের কোটালীপাড়ায় যুব মহিলা লীগের এক নেত্রীকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত নেত্রীর নাম রুবি বিশ্বাস (৩৫)। তিনি উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক এবং ছিটকীবাড়ি গ্রামের বাসিন্দা ও সুজিত মণ্ডলের স্ত্রী।

রোববার (২৭ জুলাই) দিবাগত রাতে কোটালীপাড়া উপজেলার ছিটকীবাড়ি গ্রামের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। এরপর সোমবার তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে, আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তথ্য অনুযায়ী, গত ১৬ জুলাই ওয়াবদার হাট এলাকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করেন। এতে জনমনে আতঙ্ক ছড়ায় এবং চলাচলে বিঘ্ন ঘটে। এই ঘটনায় কোটালীপাড়া থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে, যেখানে ১৫৫ জনকে নামীয় ও প্রায় ১,৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন জানিয়েছেন, ওই দিন রুবি বিশ্বাস বিক্ষোভের সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। এ পর্যন্ত ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ভিডিও ফুটেজ দেখে আরও আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার অভিযান চলছে।

Post a Comment

0 Comments