গ্রেপ্তার তাসলিমা ফুলখালী গ্রামের বাসিন্দা এবং স্বামী বেল্লাল দালালের সঙ্গে দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনায় জড়িত বলে পুলিশের ভাষ্য। গোপন সংবাদের ভিত্তিতে তাসলিমা-বেল্লাল দম্পতির বাড়িতে অভিযান চালায় রাঙ্গাবালী থানা পুলিশ।
অভিযানের সময় ব্যাগভর্তি গাঁজা নিয়ে পালানোর চেষ্টা করেন তাসলিমা। তবে হাতেনাতে তাকে আটক করা হয় এবং তার কাছ থেকে এক কেজি ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অভিযানের সময় বেল্লাল পলিয়ে যান।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, তাসলিমা ও তার স্বামী বেল্লালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাসলিমাকে আদালতে পাঠানো হয়েছে এবং বেল্লালকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
0 Comments