কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার খুটাখালী ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় ঘটা এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ যাত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেল চারটার দিকে কক্সবাজারগামী ‘এভারগ্রিন পরিবহন’ এবং চকরিয়াগামী ‘চকরিয়া সার্ভিস’ বাসের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় বাস দুটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়। তবে নিহত শিশুর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পুলিশ সদস্যরা আহত যাত্রীদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।
মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণে সড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাস দুটি জব্দ করেছে।
চকরিয়ার খুটাখালীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত ও ২০ জন আহত হয়েছেন। সোমবার বিকেলে কচ্ছপিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

0 Comments